বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৪ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার আবদুর রশিদ। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীর মুক্তিযোদ্ধা এসএ বাকি, অধ্যক্ষ রওশন আলী প্রমুখ।