চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিরতিহীন আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। এতে ঢাকার দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশ করার সময় আউটারে ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি কলেজ গেট এলাকায় থেমে যায়।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার অশোক কুমার দাস জানান, ট্রেনটি বিকল হয়ে যাওয়ার পর থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে একটি ইঞ্জিন আনার জন্য খবর দেয়া হয়েছে।










