ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি নীলগাই জবাই করে মাংস বণ্টন করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ৩টায় উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রাতোর ইউনিয়নের চেয়ারম্যান শরৎ চন্দ্র রায়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘নীলগাই জবাই করার ঘটনা শুনেছি। সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। নীলগাইটি দেখে প্রথমে স্থানীয় কয়েকজন আটক করে। পরে জবাই করে তারা মাংস ভাগাভাগি করে নেয়। নির্বাচনের কারণে আমি সেখানে যেতে পারিনি।’