ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ঈদের ব্যবসায়িক ছুটির শেষে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকালে মাছ রফতানির মধ্য দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট মো. হাসিবুল হাসান ও মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে ৬ জুন থেকে ৯ জুন পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখা হয়।

বিষয়টি আগে থেকে দু'দেশের ব্যবসায়ীদের অবহিত করে রাখা হয়। তবে ওই সময়ে বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।