বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো এক কয়েদিকে গ্রেফতার করেছে র্যাব। গত মঙ্গলবার মধ্যরাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাশিদারামপুর চর থেকে তাকে গ্রেফতার করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হৃদয় উপজেলার ব্রাহ্মণদী এলাকার মেহের আলী শেখের ছেলে। ২০২০ সালের ১৭ মে আরিফ নামে একজনকে হত্যা করে হৃদয়। ওই মামলায় ২০২২ সালের ২৯ আগস্ট তাকে ফাঁসির আদেশ দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।
পলাতক কয়েদি গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো এক কয়েদিকে গ্রেফতার করেছে র্যাব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো এক কয়েদিকে গ্রেফতার করেছে র্যাব।










