পিরোজপুরে ইউপি সদস্য মামুন হাওলাদার (৪৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছেলে মেহেদি হাসান রাজীব বাদী হয়ে সোমবার মধ্যরাতে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী ছিদ্দিকুর রহমানকে প্রধান আসামি করে ১১ জন নামীয় এবং চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার পর নিহত মামুন হাওলাদারের মোটরসাইকেল চালক মো. সজল জোমাদ্দার (২৮) ও মামুন ওরফে টাক মামুনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।










