জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) লেখক সম্মেলন আয়োজন করেছে পরিচয় সংস্কৃতি সংসদ। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব। ‘জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের সাংস্কৃতিক বন্দোবস্ত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক উপাচার্য প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম। পরিচয় সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক ড. সায়ীদ ওয়াকিলের উপস্থাপনায় অনুষ্ঠানে সংগঠনের মুখপত্র সিঁড়ি পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।