তাই সবার জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানির নিশ্চয়তায় একটি ন্যায়সংগত ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা প্রয়োজন। তিনি আরো বলেন, টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় সঠিক কর্মপরিকল্পনা ও পদক্ষেপ নিতে হবে।’
গতকাল রাজধানীর পান্থপথে পানি ভবনে বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেন।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ।
পানিসম্পদমন্ত্রী বলেন, পানির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য উদ্যোগ নেয়া প্রয়োজন। বন্যার পানি একদিকে মানুষকে দুর্ভোগে ফেলে, অন্যদিকে খরায় পানির অভাবে মানুষের জীবন-জীবিকা ব্যাহত হয়।
এ সময় ২০২৪ সালের বন্যায় সিলেট, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
পানি নিয়ে সঠিক কর্মপরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মন্ত্রণালয় ও সংস্থাপ্রধানদের অনুরোধ জানান পানিসম্পদমন্ত্রী।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বন্যার হাত থেকে পরিত্রাণ পেতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন।’










