কলা, খেজুর, পেয়ারা, আপেল, আঙুরসহ বিভিন্ন ধরনের ফলের একটি প্যাকেট, সঙ্গে শরবত। একদিন পরপর থাকছে বিরিয়ানির ব্যবস্থা। সবই মিলছে মাত্র ২ টাকায়। রমজানের পুরো মাস এমন আয়োজনের উদ্যোগ নিয়েছে একদল তরুণ। রমজানে জিনিসের দাম বাড়তি থাকায় বেকায়দায় পড়েন নিম্ন আয়ের মানুষ। তাদের কথা চিন্তা করেই এ আয়োজন করা হয়েছে। গত বছর ৫ টাকার ইফতারি ও ২ টাকার হোটেল চালু করে সুনাম কুড়িয়েছেন এ তরুণরা।
রাজবাড়ীতে ২ টাকায় ইফতারি
রমজান উপলক্ষে রাজবাড়ীতে মিলছে ২ টাকায় ইফতারি।
রমজান উপলক্ষে রাজবাড়ীতে মিলছে ২ টাকায় ইফতারি।










