কুড়িগ্রামের চিলমারীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও  নিরপেক্ষ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে। গতকাল সকালে চিলমারী থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী ও চিলমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রাজ্জাক।