রাজধানীর পুরান ঢাকার চকবাজার ইসলামবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২২ মার্চ) দিবাগত গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় আমাদের কাছে খবর আসে চকবাজার ইসলামবাগে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, ওই খবরে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৩৫ মিনিটে।  তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানতে পারেননি তিনি।