ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক অফিসে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে সুফিয়া আক্তার নামের ওই নারীকে আটকের কথা জানায় পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। সন্দেহের ভিত্তিতে তাকে আটক করার পর বিস্তারিত ঠিকানা জানতে চাওয়া হলে তিনি ঠিকানা বলতে ব্যর্থ হন। পরে তিনি রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসার কথা স্বীকার করেন। তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।