দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ১ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এগুলো বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল দুপুর ১২টায় কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।