প্রায় এক যুগ বন্ধ থাকা কুলাউড়ার ভাটেরা রেলওয়ে স্টেশন পুনরায় চালুর দাবিতে ঈদের দিন (মঙ্গলবার) মানববন্ধন করেছেন ভাটেরা ইউনিয়নবাসী। সিলেট শহরে বসবাসরত কুলাউড়া উপজেলার ভাটেরাবাসীর সংগঠন ‘ভাটেরিয়ান সিলেটের’
উদ্যোগে ও ভাটেরার বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে ঈদের দিন বিকালে ভাটেরা রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভাটেরিয়ান সিলেটের সভাপতি মুহাম্মদ লুত্ফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খান টিপু ও
সহ-সভাপতি শামীম আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম, ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার, সাবেক সভাপতি শাহ আজিজুর রহমান পারুল, ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু, ভাটেরা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হামিদ খান, মাওলানা হাফিজ মাহবুবু রহমান প্রমুখ। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, আখাউড়া-সিলেট রেল সেকশনের ভাটেরা রেলওয়ে স্টেশন ১৯৭৩ সালে চালু হয়। ২০১০ সালে জনবলের অভাবে স্টেশনটি বন্ধ হয়ে যায়।










