দারিদ্র্য বিমোচনে ঠাকুরগাঁওয়ে দরিদ্র পরিবারের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে গতকাল সকালে সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ চত্বরে পৌর এলাকা ও সদর উপজেলার ৬০০ পরিবারের মাঝে এ বীজ বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান। এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী।










