১৯২৩ সালে প্রতিষ্ঠিত খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগে কোনো স্থায়ী বা অস্থায়ী শহীদ মিনার ছিল না। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারত না শিক্ষার্থীরা। তবে এবারের মহান বিজয় দিবস থেকে এ অভাব আর থাকবে না। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয় চত্বরে নির্মাণ করা হয়েছে স্থায়ী শহীদ মিনার। গতকাল প্রধান অতিথি হিসেবে নবনির্মিত এ শহীদ মিনার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। তার এ উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষক ও শিক্ষার্থীরা।