বিএনপি আয়োজিত সংবর্ধনা মঞ্চে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনীতে থাকা বুলেটপ্রুফ বাসটি তাকে নিয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে সমাবেশস্থলে পৌঁছায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঞ্চে ওঠেন তিনি।

পূর্বাচলের ৩০০ ফিট সড়কে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে সংবর্ধনাস্থলে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। তারেক রহমানকে বহনকারী বাসটি সেখানে পৌঁছামাত্রই চারপাশ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। দীর্ঘদিন পর নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা।