পটুয়াখালীতে ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’
এ স্লোগান নিয়ে কমব্যাটিং জেন্ডার বেইজড ভায়োলেন্স ইন বাংলাদেশ (সিজিবিভি) প্রকল্পের আওতায় গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে পরিবহন মালিক ও শ্রমিকদের ভূমিকা শীর্ষক সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় পিটিআই রোডের এসডিএ প্রশিক্ষণ কেন্দ্রে আভাসের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ক্রিশ্চিয়ান এইডের প্রোগ্রাম ম্যানেজার ফারহানা আফরোজ, ইউএন ওমেনের প্রজেক্ট কো-অর্ডিনেশন এনালিস্ট তোসিবা কাশেম, জেলা রিকশাচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক জামাল সরদার, প্রচার সম্পাদক আলী আকবর হাওলাদার, রিকশাচালক সৈয়দ নাসির, আ. জলিল, বাবুল হাওলাদার প্রমুখ।
এ সভায় ২০ জন রিকশাচালক, ৩৫ জন পরিবহন মালিক ও শ্রমিক অংশগ্রহণ করেন।










