চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গটিপাড়া এলাকার একটি কবরস্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীরা বলছেন, গতকাল দুপুরের দিকে হঠাৎ কবরস্থানের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় একসঙ্গে প্রায় ১০টি হাতবোমা বিস্ফোরিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, পারিবারিক কবরস্থানের মধ্যেই ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
হাতবোমা বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গটিপাড়া এলাকার একটি কবরস্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গটিপাড়া এলাকার একটি কবরস্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।










