দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৩৯৩ জনে। এডিস মশাবাহিত এ রোগে আক্রান্তদের মধ্যে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪৩ জন, ঢাকা বিভাগে ৩৩৭ জন, ময়মনসিংহে ৪৮ জন, চট্টগ্রামে ১৬২ জন, খুলনায় ১৩৯ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ১০১ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন করে চারজনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৭ হাজার ৬৪২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৩৯৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯২২ জন। আর ঢাকার বাইরে ২৪৭৪ জন।