সিলেট টেস্টে তাওহীদ হৃদয়ের বীরোচিত ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশ ৩০ রানের লিড নিলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী দল ৩ উইকেটে ২৮৪ রান তুলে নেয়ায় তাদের লিড আড়াইশ রান ছাড়িয়েছে। কাভেম হজ ১০২ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে নতুন যোগ দেয়া আমির জাঙ্গু এখনো রানের খাতা খোলেননি।

সাজঘরে ফিরে গেছেন জসুয়া দ্য সিলভা (৩৬), ব্র্যান্ডন কিং (৬১) ও কেভিন উইকহ্যাম (৭৮)। তাইজুল ইসলাম দুটি ও মেহেদী হাসান মিরাজ একটি উইকেট নেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩৫৬ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৩৮৬ রানে অলআউট হয়।

ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ বাঁচাতে এই টেস্ট জিততেই হবে বাংলাদেশকে।