রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে আটকা পড়েছে বিশাল আকৃতির একটি শুশুক। নদী থেকে ডাঙ্গায় তোলার কিছু সময়ের মধ্যেই মারা যায় শুশুকটি। এ সময়  শুশুকটিকে এক নজর দেখতে স্থানীয়রা ভিড় জমান। 

গতকাল সকালে গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জেলে মফিজ ঢালীর জালে শুশুকটি আটকা পড়ে। জেলে মফিজ ঢালী বলেন, তিনিসহ সাত-আট জেলে ভোরে নদীতে মাছ শিকারে যান। দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জাল ফেললে কয়েকটি বড় ঝাঁকুনি দেয়। মনে করেন বড় কোনো মাছ জালে আটকা পড়েছে। জাল নৌকায় তুলে দেখেন একটি বড় শুশুক। শুশুকটির ওজন দুই মণ।