পিরোজপুরের নাজিরপুরের মো. হেমায়েত হোসেন খান (৪৭) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করছে পুলিশ। গতকাল ভোরে ঢাকার মোহাম্মাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হেমায়েত হোসেন উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বানিয়ারী গ্রামের শামসুল খানের ছেলে।

নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, ২০০৫ সালে একটি হত্যার ঘটনায় বাগেরহাটের আদালত হেমায়েত হোসেন খানকে মৃত্যুদণ্ড দেন। ওই ঘটনার পর থেকে ১৭ বছর ছদ্মবেশে ঢাকায় তিনি ব্যবসা করে আসছিলেন। কয়েকদিন আগে বাগেরহাটের আদালত ও থানা থেকে তার মৃত্যুদণ্ডের রায়ের তথ্যসহ গ্রেফতারি পরোয়ানা নাজিরপুর থানায় পাঠানো হয়। সে অনুযায়ী অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।