যশোরে পাঁচটি স্বর্ণবারসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে এক যুবককে আটক করেছেন বিজিবি সদস্যরা। গতকাল যশোর-খুলনা মহাসড়কে মুড়লী বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬৯৭ গ্রাম ওজনের স্বর্ণবারসহ তাকে আটক করা হয়। দুর্গা পূজা সামনে রেখে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার ঠেকাতে বিজিবি সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
স্বর্ণবারসহ আটক
যশোরে পাঁচটি স্বর্ণবারসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে এক যুবককে আটক করেছেন বিজিবি সদস্যরা।
যশোরে পাঁচটি স্বর্ণবারসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে এক যুবককে আটক করেছেন বিজিবি সদস্যরা।










