জয়পুরহাটে পুলিশের উদ্যোগে উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় গতকাল জয়পুরহাট পুলিশ লাইনের ড্রিল শেডে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতির সভাপতিত্বে মূল বিষয় উপস্থাপনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, বানিয়াপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, কমিউনিটি পুলিশের আহ্বায়ক গোলাম হক্কানী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী।










