মাদারীপুরের শিবচর এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৩
জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার ঢাকা-ভাঙ্গা
এক্সপ্রেসওয়ের সূর্যনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ।
তিনি বলেন, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস বরিশাল যাচ্ছিল। সন্ধ্যা
সাড়ে ৭ টায় বাসটি শিবচরের সূর্যনগর এলাকায় সামনে থাকা একটি চলন্ত ট্রাককে সজোরে ধাক্কা
দিলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানা
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতাল
ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে শিবচর হাসপাতালে নেয়ার পথে আরো একজন
মারা যায়।
ওসি শাকিল জানান, প্রাথমিকভাবে নিহত কারো নাম ঠিকানা পাওয়া যায়নি।










