চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রি ও মজুদ করার অভিযোগে কামরুল হাসান নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকুন্দবাড়িয়ায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ব্যবসায়ীদের সারের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত দামে বেচাকেনা, রসিদ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মানহীন বীজ, সার বিক্রি না করার নির্দেশ দেয়া হয়।