নারায়ণগঞ্জের বন্দরে আবুল লাল (৩৫) নামে এক যুবককে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ করেছেন স্বজনরা। গতকাল বিকালে মদনপুর-গাজীপুর বাইপাস সড়কে মরদেহ ফেলে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ এসে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।