এইচএসসির প্রকাশিত ফলাফলে বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে এ বরিশাল বোর্ডের ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনূস আলী সিদ্দিকী।
ফলাফলে দেখা গেছে, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলার মোট ৩৪৯টি কলেজ থেকে ৬১ হাজার ৪৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৯১ জন এবং ছাত্রী ৩২ হাজার ৩৯০ জন। এর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ৬৬ জন।
গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।










