পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও যুগোপযোগী সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়নের ফলে বান্দরবান-কেরানীহাট জাতীয় মহাসড়ক মানে উন্নীত হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়নের জন্য অর্পিত দায়িত্ব দ্রুত সম্পন্ন করায় নির্ধারিত মেয়াদের আগে সড়কের নির্মাণকাজ শেষ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল বান্দরবানের সুয়ালকে সড়ক বিভাগের পরিদর্শন বাংলোয় সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (২০ ইসিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সড়ক পথে বান্দরবান যাতায়াতের একমাত্র মাধ্যম বান্দরবান-কেরানীহাট সড়ক।