চট্টগ্রাম-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের চার কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামের গোপাল সর্দার বাড়িতে নিজেদের প্রার্থীর পক্ষে ভোটার স্লিপ বিতরণকালে আক্রান্ত হন তারা। আহতরা হলেন মো. বেলায়েত হোসেন (৬৫), ওমর ফারুক (২৮), ফজলুল করিম (৪০) ও রাশেদুল আরবার (২২)।