মানসম্পন্ন আখ সরবরাহ ও আবাদ বাড়ানোর লক্ষ্যে চুয়াডাঙ্গায় আখচাষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে দর্শনায় কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের যুগ্ম সচিব ও পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান। তিনি বলেন, ‘কারখানা চালু রাখতে হলে আখের প্রয়োজন হবে। আখচাষ ও সরবরাহের ক্ষেত্রে চাষীদের যে যৌক্তিক দাবি রয়েছে তা আমরা পূরণের চেষ্টা করব।’