কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পাঁচ শতাধিক কৃষকের মাঝে সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত। আগামী বোরো মৌসুমের জন্য কৃষকের মাঝে ৫০ কেজি করে সার, কীটনাশক ও ছত্রাকনাশক বিতরণ করা হয়।