স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে জেলা প্রশাসন। গতকাল মাগুরা জেলা প্রশাসক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান, তথ্য অফিসার মো. রেজাউল ইসলাম বক্তব্য দেন। এ সময় বক্তারা জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এতে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। তারা জেলার ইউপি নির্বাচন, করোনা টিকা, স্বাস্থ্য, নিয়োগ পরীক্ষা, আইনশৃঙ্খলা, শিক্ষা, সংস্কৃতিসহ নানা বিষয়ে অগ্রগতি ও অসংগতির বিষয়ে নানা সুপারিশ তুলে ধরেন।
মাগুরায় জেলা প্রশাসনের সাংবাদিক সম্মেলন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে জেলা প্রশাসন। গতকাল মাগুরা জেলা প্রশাসক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে জেলা প্রশাসন। গতকাল মাগুরা জেলা প্রশাসক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।










