উত্তরার মতো দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য প্রশিক্ষণের স্থান ও ধরন নতুন করে বিবেচনা করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। খবর বিবিসি বাংলা।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।
নৌ উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য সকল সংস্থা, বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলবো, এ ধরনের ট্রেনিং কীভাবে, কোথায় করতে হবে এগুলো মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন।‘
সাবেক এই সেনা কর্মকর্তা আরো বলেন, ‘ঢাকা শহর তো ঘনবসতিপূর্ণ, যেকোনো কিছুতে অ্যাফেক্টেড হয়ে যায়।’
সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে জানিয়ে নৌ উপদেষ্টা আরো বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহতদের প্রয়োজনে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।















