নানা আয়োজনে উদযাপন করা হয়েছে চাঁদপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর শত্রুমুক্ত হয়েছিল এ জেলা। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব পুষ্পস্তবক করেন।