ফেনীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বিকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে এসে আলোচনা সভায় মিলিত হয়। অধ্যাপক তায়েবুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। স্বাগত বক্তব্য রাখেন সুজন ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।