ভোলার চরফ্যাশনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’
দুই জলদস্যু নিহত হয়েছে। গতকাল ভোরে উপজেলার কুকরি-মুকরিতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তিনটি রামদা, চারটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার রাজিব রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরিতে একদল দলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়।
দুই পক্ষের গুলিবিনিময়ের পর দস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই দস্যুর মরদেহ উদ্ধার করা হয়। তবে এরা কোন বাহিনীর তা প্রাথমিকভাবে জানা যায়নি।










