আরিচা-কাজিরহাট নৌ-রুটের অ্যাপ্রোচ চ্যানেলে নাব্য সংকটের কারণে আবারো ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি। চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে। এতে নদীর দুই পারে আটকে পড়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি।
ফেরি চলাচল বন্ধ
আরিচা-কাজিরহাট নৌ-রুটের অ্যাপ্রোচ চ্যানেলে নাব্য সংকটের কারণে আবারো ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি।
আরিচা-কাজিরহাট নৌ-রুটের অ্যাপ্রোচ চ্যানেলে নাব্য সংকটের কারণে আবারো ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি।










