প্রাণিসম্পদ
মন্ত্রী শ ম রেজাউল
করিম বলেছেন, ‘এমপি বা মন্ত্রী পদ
ভোগবিলাসের জন্য নয়। মানুষের সেবা দেয়ার জন্য। অনেকে এটাকে আয়ের পথ হিসেবে বেছে
নেন, যা অনৈতিক। জনগণের
সঙ্গে ক্ষমতার দম্ভ দেখালে জনগণই একসময় মুখ ফিরিয়ে নেয়, এমন অনেক নজির আছে।’ গতকাল
তিনি নিজ নির্বাচনী এলাকা পিরোজপুর-১ আসনে গণসংযোগকালে
এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের ভোটের অমর্যাদা করিনি। সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন মানুষ আমি। সাধারণভাবেই থাকতে চাই। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে আজীবন চলতে চাই। আমি সবসময় নৌকার সঙ্গে ছিলাম। এখন নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচন করছি। যদি কোনোদিন নৌকা নাও পাই, তার পরও নৌকা ছেড়ে যাব না। নৌকা বিজয়ী হলে আমরা সবাই ভালো থাকব।’
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসীম উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুজ্জমান ফুলু, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সিকদার চান, যুবলীগের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান খান শামীম প্রমুখ।










