বান্দরবানে অভিযান চালিয়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। রোববার (৭ এপ্রিল) দুপুরে র্যাবের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতার চেওসিম বম (৫৫) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক।
গত মঙ্গলবার রাতে তারাবি নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যকে নিরস্ত্র করে তাদের কাছে থাকা অস্ত্র ও গুলি ছিনিয়ে নেয়া হয়।










