রমজানে বাজার স্থিতিশীল ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নেত্রকোনা শহরের বিভিন্ন হাটবাজার মনিটরিং করে ব্যবসায়ীদের সতর্ক করেছেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। গতকাল বেলা ১১-২টা পর্যন্ত জেলাশহরের প্রধান কাঁচাবাজার হিসেবে পরিচিত মেছুয়া বাজার, ছোট বাজার, বড় বাজারসহ বিভিন্ন বিপণিবিতান মনিটর করে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।
বাজার মনিটরিংয়ের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ প্রমুখ।










