গভীর রাতে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়
নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে,উল্টো পথে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পদ্মা সেতুতে উঠে পড়েন এক ব্যক্তি। পরে
নিরাপত্তাকর্মীদের ধাওয়া খেয়ে সেতুর ওপর অটোরিকশা রেখে নদীতে লাফিয়ে পড়েন
ওই চালক। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন ওই ব্যক্তি। তার নাম ও পরিচয় এখনো জানাতে
পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।
রোববার (১৮ জুন) রাত পৌনে ৩টার দিকে সেতুর
২১ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ
আলমগীর হোসেনের
ধারণা, নিখোঁজ ওই চালকের অবৈধভাবে সেতু পারাপারের উদ্দেশ্য ছিল। তিনি বলেন, রাতে সেতুর নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি পদ্মা সেতুর উত্তর থানায় এসে রেখে গেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সেতুর নিরাপত্তাকর্মী মো. সোহেল বলেন, রাত আড়াইটার দিকে বিষয়টি হঠাৎ এক গার্ডম্যানের নজরে আসলে আমরা ওই অটোচালককে আটরে জন্য তাকে ধাওয়া
করি। বুঝতে
পেরে
ওই চালক
দ্রুত অটোরিকশা চালাতে শুরু করেন। একপর্যায়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা
লেগে রিকশাটি উল্টে গেলে আমরা কাছাকাছি পৌঁছানোর আগেই তিনি নদীতে লাফিয়ে পড়েন।
পরে ঘটনাস্থল
থেকে অটইরকশাটি নামিয়ে পদ্মাসেতুর উত্তর থানায় পৌঁছে
দেয়া হয়। তখন পুলিশ ও ফায়ারসার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়। পরে আজ সোমবার সকাল
দশটা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবড়ি
দল। এতে যৌথভাবে অংশ নিয়েছেন
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ও সেতুর উত্তর ও দক্ষিণ থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
লৌহজং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন
অফিসার কয়েজ আহমেদ জানান,
সেতুর নিরাপত্তাকর্মী মো. সোহেলের দেয়া
তথ্য অনুযায়ী সকাল থেকে পদ্মায় উদ্ধার অভিযান শুরু করেছি। তবে দুপুর পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। আমাদের
উদ্ধার অভিযান অব্যাহত আছে আশা করি শীঘ্রই তার খোঁজ পাওয়া যাবে। নিখোঁজ ব্যক্তির কোনো স্বজনও যোগাযোগ করেনি।










