চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল সকাল ১০টা থেকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর ফিল্ডবাজার এলাকায় পদ্মাপারে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। বক্তারা বলেন, দুর্লভপুর, পাঁকা, উজিরপুর ও মনাকষাসহ চারটি ইউনিয়নের কয়েকশ ঘরবাড়ি, ১৫টি প্রাথমিক বিদ্যালয়, পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়সহ অর্ধশতাধিক স্থাপনা ও ফসলি জমি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।