নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের নতুন একতলা ভবন উদ্বোধন করেছেন। গতকাল নড়াইল পৌরসভাধীন মাছিমদিয়া এলাকায় কলেজ চত্বরে ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার), নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক সুলতান মাহমুদ বিপ্লব, জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী অরুণাভ রায়, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বৈরাগী প্রমুখ।