জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে দেশের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ বুকে ধারণ করে কাজ করতে হবে। দেশপ্রেম নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।
মেহেরপুরের গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেকের দায়িত্ব পালনের তিন বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল দুপুরে গাংনী উপজেলা পরিষদকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, উপজেলা নির্বাহী মৌসুমী খানম, পৌরমেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক প্রমুখ।










