চুয়াডাঙ্গা ৬ বিজিবি ও ভারতের ৫৬ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্তসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ভারতের অভ্যন্তরে বিএসএফ নবচন্দ্রপুর ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ও স্টাফ অফিসারসহ নয়জন উপস্থিত ছিলেন। বিএসএফের পক্ষে ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিনয় কুমার ও স্টাফ অফিসারসহ আটজন অংশ নেন।