কুড়িগ্রাম সদরের বেলগাছ ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল রহিম রাজু (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জেলার উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দ পাড়া এলাকার বাসিন্দা এবং ধামশ্রেণি ইন্দিরার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাজু মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেল শহরের দিকে আসার সময় সংঘর্ষ ঘটে। রাজু মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে চাপা দেয় বালুভর্তি ট্রাকটর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার।

তিনি জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থার গ্রহণ করা হবে।