বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) কার্যাবলি এবং ই-জিপিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়। প্রধান অতিথি হিসেবে গতকাল কর্মশালা উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। দিনব্যাপী কর্মশালায় বিপিপিএর কার্যাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।