উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষক মাসুকা বেগম (৩৭) এবং শিক্ষার্থী বাপ্পি (৯) চিকিৎসাধীন অবস্থায় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। এই নিয়ে হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ১১ জনে।

শিক্ষক মাসুকা বেগমের দেহের ৮৫ শতাংশ এবং বাপ্পির দেহের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

মাসুকা বেগম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মাধ্যমের ইংরেজি বিষয়ের শিক্ষক। তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।